...|...|...

রাজনীতি

আসিফ আকবরকে ‘বেয়াদব’ বললেন তারেক রহমান

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, রাত ১১:০৩ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:১৯
Shares
আসিফ আকবরকে ‘বেয়াদব’ বললেন তারেক রহমান

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরকে বেয়াদব আখ্যা দিয়েছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। গুমের শিকার ও ভুক্তভোগী মানুষদের নিয়ে আসিফ আকবর বেয়াদবি করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত পূর্বে ধারণ করা এক লাইভ ভিডিওতে এসব কথা বলেন তারেক রহমান।

ভিডিওতে তিনি দাবি করেন, আসিফ আকবর একটি বক্তব্যে গুমের ঘটনা ও সংবিধান নিয়ে কথা বলেছেন। তবে কার উদ্দেশ্যে তিনি এসব বলেছেন, তা স্পষ্টভাবে প্রকাশ করার সাহস দেখাননি।

তারেক রহমান বলেন, ‘গুম হওয়া মানুষ নিয়ে কখনোই বেয়াদবি করবেন না। একই সঙ্গে দেশের গুমের ঘটনায় ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি সংবেদনশীল থাকুন।

তারেক রহমান তার বক্তব্যে আসিফ আকবরের ভারতে যাওয়ার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে ভারতের আগ্রাসনবিরোধী আন্দোলন এবং ভারতীয় পণ্য ও সংস্কৃতি বর্জনের কর্মসূচি চলার সময় আসিফ আকবর ভারতে গান গাওয়ার জন্য গিয়েছিলেন।

তিনি বলেন, সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতে একটি গানের অডিশনে যাওয়ার কথা জানিয়েছিলেন আসিফ আকবর। বিষয়টি নিয়ে অনেকে সমালোচনা করলে তাদের সাথে আসিফ আকবরের বিরূপ আচরণ ও গালিগালাজ করেন বলে অভিযোগ করেন তারেক রহমান।

তারেক রহমানের বলেন, সে সময় আন্দোলনকারীদের একটি অংশের কাছে আসিফ আকবরকে দালাল ও চাটুকার হিসেবে দেখা হতো। বর্তমানে আসিফ আকবর অন্যদের দালাল বা চাটুকার বললেও অতীতে তার ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে।

তার বক্তব্যের একপর্যায়ে আসিফ আকবরকে এসব বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন তারেক রহমান। পাশাপাশি গুমের শিকার ও ভুক্তভোগী মানুষদের নিয়ে কোনো ধরনের তামাশা বা বিদ্রূপ না করার আহ্বান জানাই।

এ সময় আওয়ামী লীগের ছত্রছায়ায় কুমিল্লায় আসিফ আকবরের একটি বাংলা রেস্টুরেন্ট ভালো চলছিল বলেও অভিযোগ করেন তারেক রহমান। তিনি বলেন, বর্তমানে আসিফ আকবর নিজেকে বড় ভারতবিরোধী হিসেবে উপস্থাপন করছেন।

বক্তব্যের শেষদিকে আসিফ আকবরের মতো ব্যক্তিদের ভূমিকা নিয়ে ক্রিকেটের প্রসঙ্গও টানেন তারেক রহমান। তিনি বলেন, তাদের মতো মানুষদের কারণেই বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে খেলতে পারেনি।

এ ছাড়া আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বয়কট করার ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তবে তারেক রহমানের এসব অভিযোগের বিষয়ে আসিফ আকবরের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।