...|...|...

খেলা

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, রাত ২:২৪
Shares
আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

ছবি: সংগৃহীত

মাঠের ঐতিহাসিক লড়াই শেষ হলেও এবার মাঠের বাইরে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হতে যাচ্ছেন দুই ফুটবল মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের দ্বিতীয় বিভাগের দুটি ভিন্ন ক্লাবের মালিকানা নিয়ে সৃষ্টি হয়েছে এই নতুন সমীকরণ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে স্পেনের দ্বিতীয় বিভাগের দল ইউডি আলমেরিয়ার সিংহভাগ মালিকানা কিনে নেন রোনালদো। এর ধারাবাহিকতায় এবার একই লিগের ১০০ বছরের পুরোনো ক্লাব ‘সিডি এলদেনসে’র মালিকানা কিনেছেন মেসি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এলদেনসে তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে মেসির মালিকানা নিশ্চিত করে নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করে। এর আগে গত এপ্রিলে কাতালুনিয়া অঞ্চলের ক্লাব ইউই কোর্নেনিয়ার মালিকানাও কিনেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

স্প্যানিশ লিগে ৭ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার ৩ নম্বরে অবস্থান করছে রোনালদোর আলমেরিয়া। অন্যদিকে সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে মেসির এলদেনসে রয়েছে ১৯তম স্থানে। সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২ মে এলদেনসের মাঠে মুখোমুখি হবে এই দুই দল—যা ক্লাব মালিক হিসেবে মেসি-রোনালদোর প্রথম দ্বৈরথ হতে যাচ্ছে।

উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ এক দশক একে অপরের প্রতিপক্ষ ছিলেন এই দুই কিংবদন্তি।