...|...|...

খেলা

রোনালদোকে নিয়ে পর্তুগালের নতুন পদক্ষেপ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, রাত ৩:১১
Shares
রোনালদোকে নিয়ে পর্তুগালের নতুন পদক্ষেপ

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

পর্তুগাল জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর হুট করে চলে যাওয়ার ঘটনার পর তৈরি হওয়া নজিরবিহীন বিতর্ক সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন (এফপিএফ)। স্প্যানিশ ক্রীড়া মাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, আল নাসর ফরোয়ার্ডের সাথে তৈরি হওয়া তিক্ততা কাটিয়ে কোচের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে তারা।

ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা চাইছেন না রোনালদোর মতো কিংবদন্তির আন্তর্জাতিক ক্যারিয়ার এভাবে হুট করে ও অসম্মানজনকভাবে শেষ হয়ে যাক। আগামী সপ্তাহেই প্রধান কোচ হোর্হে জেসুস ও রোনালদোকে মুখোমুখি বসিয়ে একটি সম্মানজনক সমাধানের পথ খোঁজা হতে পারে, যাতে তিনি জাতীয় দল থেকে মর্যাদাপূর্ণ বিদায় পান।

শুরুতে ঘটনাটি স্বাভাবিক বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি এখন ভিন্ন রূপ নিয়েছে। তবে রোনালদো স্পষ্ট করেছেন, দেশের প্রতি তার ভালোবাসায় কোনো কমতি নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রোনালদো লেখেন, ‘যে দলের জন্য সবসময় নিজেকে উজার করে দিয়েছি, সেই দল ছাড়ার মূল কারণ প্রমাণসহ সঠিক সময়ে প্রকাশ করব। এখন জাতীয় দল ও সতীর্থদের শুভকামনা জানানোর সময়।’