...|...|...

সারাদেশ

আওয়ামী লীগ নেতা মোতালেব গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, সকাল ৬:১৯ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৪
Shares
আওয়ামী লীগ নেতা মোতালেব গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা মোতালেব হোসেন ওরফে হককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে শহরের নিয়ামতপুর চামড়া গুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর সৈয়দপুর থানায় দায়ের করা একটি নাশকতা মামলার আসামি হিসেবে মোতালেব হোসেন হককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মোতালেব হোসেন হকের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। তবে তিনি দীর্ঘদিন ধরে সৈয়দপুর শহরে বসবাস করে আসছেন। তিনি সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।