...|...|...

আইন ও আদালত

অ্যাটর্নি জেনারেল অফিস থেকে তিন আইন কর্মকর্তার পদত্যাগ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৫০ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৮
Shares
অ্যাটর্নি জেনারেল অফিস থেকে তিন আইন কর্মকর্তার পদত্যাগ

ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং দুজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) তারা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করা তিন আইন কর্মকর্তা হলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

এর আগে সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও পদত্যাগ করেন। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি আইনমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

এরও আগে গত জুনে সরকারের কয়েকটি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জামায়াত-সমর্থিত সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

সে সময় পদত্যাগকারী কর্মকর্তাদের অন্যতম ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তারা যৌথভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন।