বেশ কয়েকবার কনসার্ট বাতিলের পর অবশেষে ঢাকায় আসছেন সংগীতশিল্পী আতিফ আসলাম।
আয়োজক প্রতিষ্ঠান ‘স্পিরিটস অব জুলাই’ ও ‘মেইন স্টেইজ’ এ তথ্য জানিয়েছে।
পূর্বাচল নিউ প্রজেক্ট টাউনে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘মেইন স্টেইজ শো-২০২৫’ শিরোনামের এই কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ১৩ ডিসেম্বর।
আয়োজকদের দাবি, অনুমোদন জটিলতায় অন্য শিল্পীদের শো বাতিল হলেও আতিফ আসলামের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের সব অনুমতি এরই মধ্যে নিশ্চিত হয়েছে।
দর্শকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ভেন্যুর ভেতর এবং বাইরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান নিয়ন্ত্রণ, পার্কিং ও চলাচল-সংক্রান্ত প্রস্তুতিও এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানটি আয়োজন করছে মেইন স্টেজ ইনক এবং সহআয়োজক হিসেবে রয়েছে মানবিক উদ্যোগভিত্তিক সংগঠন স্পিরিটস অব জুলাই।
কনসার্ট থেকে অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ যাবে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে। এটি ব্যয় হবে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন কর্মসূচিতে। এ বিষয়ে ২ নভেম্বর ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করে আয়োজক প্রতিষ্ঠান।
কনসার্ট উফলক্ষে শাটল সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্দিষ্ট বিরতিতে পিকআপ পয়েন্ট কুড়িল বাস স্ট্যান্ড থেকে ভেন্যু অভিমুখে বাস ছাড়বে। পিকআপ পয়েন্টে টিকিট যাচাই করে দর্শকদের শাটলে উঠানো হবে। কনসার্ট শেষে রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত ভেন্যু থেকে আবার কুড়িল বাস স্ট্যান্ডে দর্শকদের ফিরিয়ে আনতে ফ্রি ড্রপ-অফ সার্ভিস পরিচালিত হবে। পিকআপ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে কুড়িল বিআরটিসি বাস
আয়োজক প্রতিষ্ঠান নিশ্চিত করেছে যে, কনসার্টের ভেন্যু-সংক্রান্ত সব জটিলতার অবসান ঘটেছে। নির্ধারিত সময়ে এবং পূর্বঘোষিত স্থানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। দর্শকদের নিরাপত্তা, প্রবেশ-প্রস্থান এবং সামগ্রিক অভিজ্ঞতা
উপমহাদেশের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম এই কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন। এ ছাড়া দেশীয় ব্যান্ড নেমেসিস, সংগীত পরিচালক ও শিল্পী ফুয়াদসহ আরও শীর্ষস্থানীয় শিল্পীরা মঞ্চে পারফর্ম করবেন। আয়োজকদের মতে, অনুষ্ঠানটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।
স্পিরিটস অব জুলাইয়ের প্রচার সম্পাদক সাদেকুর রহমান সানি জানান- ‘এককভাবে আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত যৌথভাবে শো করার সিদ্ধান্ত হয়েছে। সব অনুমতি সম্পন্ন, অবশেষে কনসার্ট হচ্ছে।’

