...|...|...

জাতীয়

আতিফ আসলামের কনসার্টের আয়োজক সংস্থাকে কালো তালিকাভুক্ত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, বিকেল ৫:০৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৭
Shares
আতিফ আসলামের কনসার্টের আয়োজক সংস্থাকে কালো তালিকাভুক্ত

ছবি: সংগৃহীত

আয়োজক সংস্থা ‘ইভেন্ট সাজাই' এর বিরুদ্ধে কালো তালিকাভুক্ত করণসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়োজক সংস্থা ‘ইভেন্ট সাজাই’কে গত ২৪ জুলাই ক্রিকেটার্স একাডেমি খিলক্ষেত, পুর্বাচল এক্সপ্রেসওয়ে, ঢাকা ভেন্যুতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য অনুমতি প্রদান করা হয়। অনুমতি পত্রের শর্তাবলি লঙ্ঘন করে আয়োজক সংস্থাটি পুর্বানুমোদন ব্যতিত অনুষ্ঠানের ভেন্যু পরিবর্তন করে। 

ফলে, অনুষ্ঠান আয়োজনে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা ঘটে। এতে আগত দর্শক-শ্রোতার মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগত বিদেশি শিল্পী ও কলা-কুশলীগণের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। এ নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক সংবাদ ও ভিডিও প্রকাশিত হয় । আয়োজক সংস্থা অনুমতিপত্রের শর্তাবলি লঙ্ঘন করার ভেন্যু ব্যবস্থাপনার প্রস্তুতির অভাব অনুষ্ঠান আয়োজনে অরাজকতা সৃষ্টি করে। ন্যূনতম সুবিধার ঘাটতি ও নিরাপত্তার অভাব নিয়ে অনুষ্ঠানে আগত দর্শকগণ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ ও সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা নিয়ে বিরূপ মন্তব্য করে।

এমতাবস্থায়, আয়োজক সংস্থা ‘ইভেন্ট সাজাই’ এর অনুমতি পত্রের শর্তাবলি লঙ্ঘন করে পুর্বানুমতি ব্যতিত অনুষ্ঠানের ভেন্যু পরিবর্তন, বিদেশি শিল্পী ও কলাকুশলীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতা এবং ভেন্যু ব্যবস্থাপনার অরাজকতা সৃষ্টির করে আগত দর্শকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় তদন্তপূর্বক কালো তালিকা ভুক্তকরণসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।