...|...|...

সারাদেশ

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে যুবদল নেতা রাশেদ বহিষ্কৃত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৪২
Shares
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে যুবদল নেতা রাশেদ বহিষ্কৃত

মো. রাশেদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রাশেদকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার দফতর সম্পাদক আবু সাঈদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. রাশেদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম সুমন বলেন, ‘গত সংসদ নির্বাচনে এমপির প্রতিশ্রুতি ছিল সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত এলাকা গড়া। কেউ যদি এসবের সাথে জড়িত থাকে, তাকে দল বহিষ্কার করবেই। রাশেদ এই অপরাধের কারণেই দল থেকে বহিষ্কৃত হয়েছে।’