...|...|...

বিশ্ব

নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প

‘রাজনীতিতে আমি কাউকেই বিশ্বাস করি না’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, সকাল ১০:৫২
Shares
‘রাজনীতিতে আমি কাউকেই বিশ্বাস করি না’

ছবি: সংগৃহীত

রাজনৈতিক অঙ্গনে কাউকেই বিশ্বাস করেন না বলে সাফ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন কি না—এমন প্রশ্নের জবাবে অকপট এই মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রের ডানপন্থী সংবাদমাধ্যম ‘নিউজম্যাক্স’–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'সত্যি বলতে, রাজনীতির জগতে আমি কাউকেই বিশ্বাস করি না।'

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনি প্রচারে নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ট্রাম্পের সাথে নিজের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কের কথা প্রচার করে আসলেও, ট্রাম্প প্রকাশ্যে তাকে সমর্থনের বিষয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা বজায় রেখেছেন।

তবে সাক্ষাৎকারে ট্রাম্প জানান, নেতানিয়াহুর পুনরায় নির্বাচিত হওয়ার প্রচারণায় তাকে পাশে পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন ইসরায়েলি কর্মকর্তারা। ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়—তিনি কি এই নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন? জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'হ্যাঁ, তারা আমাকে যুক্ত করতে চায়। তারা চাইছে আমি যেন তাদের হয়ে বলি।'

অবশ্য ব্যক্তিগত বিশ্বাসের বাইরে নেতানিয়াহুর সাথে সম্পর্কের ইতিবাচক দিকও তুলে ধরেন ট্রাম্প। তিনি জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে তার "খুবই চমৎকার সম্পর্ক" রয়েছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে দুই দেশের চলমান যৌথ সামরিক অভিযান ও কৌশলগত অংশীদারত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি।