...|...|...

বিশ্ব

‘মহাপ্রলয়’ হলেও পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাঘচি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:০১
Shares
‘মহাপ্রলয়’ হলেও পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাঘচি

ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, সংঘাত পুনরায় শুরু হলে পরিস্থিতি ধ্বংসাত্মক পর্যায়ে গড়ালেও তার জন্য প্রস্তুত রয়েছে তেহরান। রবিবার (২৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি যুক্তরাষ্ট্র ও ইরানের বৈরিতা অবসানে তেহরানের শান্তি পরিকল্পনার শর্তগুলো পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ইরানের বেআইনিভাবে আটকে রাখা সম্পদ অবমুক্ত করতে হবে এবং দেশটিকে তেল বিক্রির সুযোগ দিতে হবে। পাশাপাশি পূর্ববর্তী চুক্তিগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো নিশ্চিত করার দাবি জানান তিনি।

আরাঘচি অভিযোগ করেন, গত বছরের ১২ দিনের যুদ্ধের সময় আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল।

তবে তিনি বলেন, কূটনীতির পথে ফিরে যাওয়ার কোনো কারণ না থাকলেও শান্তির সুযোগ হাতছাড়া করতে চান না তিনি। তাই এখনো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইরানের এই শীর্ষ কূটনীতিক আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন বলে ইরান শুনেছে। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তেহরান।