...|...|...

বিশ্ব

‘নামাজই ইরানের শক্তির উৎস’, বললেন ইরানের সর্বোচ্চ নেতা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, সকাল ৭:২৩ | আপডেট: ২ অক্টোবর ২০২৬, সকাল ৯:১১
Shares
‘নামাজই ইরানের শক্তির উৎস’, বললেন ইরানের সর্বোচ্চ নেতা

ছবি: সংগৃহীত

ইরানের বর্তমান সংগ্রামে নামাজকে জিহাদ, বিজয় ও সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা  মোজতবা খামেনি। বৃহস্পতিবার (১ অক্টোরব) ইরারের মাশহাদে অনুষ্ঠিত ৩৩তম জাতীয় নামাজ সম্মেলনে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন। বার্তাসংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বার্তায় মোজতবা খামেনি, নামাজ শুধু ব্যক্তিগত ধর্মীয় দায়িত্ব নয়; বরং আত্মসংযম, আশা, ভালোবাসা, প্রশান্তি ও সংকট মোকাবিলার শক্তিরও উৎস। বর্তমান পরিস্থিতিতে ইরানি জাতির সংগ্রামে নামাজের বিশেষ ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সমাজে নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব শুধু ব্যক্তির নয়। পরিবার, শিক্ষক, বন্ধু, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট ব্যক্তি এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোরও এ ক্ষেত্রে আরও বেশি দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, ইরানি জনগণ বর্তমানে এমন এক অবস্থানে রয়েছে যেখানে সমাজে নামাজের সংস্কৃতি আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে। এ কারণে সমাজের প্রভাবশালী প্রত্যেক ব্যক্তিকে নামাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বার্তার শেষে মোজতবা খামেনি আশা প্রকাশ করেন, ইরান নামাজ প্রতিষ্ঠা এবং এর ‘বরকত ও অনুগ্রহ’ থেকে উপকৃত হওয়ার ক্ষেত্রে আরও সফল হবে।