...|...|...

শিক্ষা

৫১তম বিসিএস প্রিলিমিনারির তারিখ ঘোষণা পিএসসির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৪
Shares
৫১তম বিসিএস প্রিলিমিনারির তারিখ ঘোষণা পিএসসির

ছবি: সংগৃহীত

৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রিলিমিনারির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ নভেম্বর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) শুধু ঢাকা কেন্দ্রের অধীনে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনব্যবস্থা ও নির্দেশনাবলি যথাসময়ে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

চিকিৎসকদের জন্য আয়োজিত ৫১তম এই বিশেষ বিসিএসে অংশ নিতে মোট ৪৪ হাজার ৬৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে আবেদন করেছেন।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএসের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।