...|...|...

বিশ্ব

৫০ জাহাজে সাইবার হামলা, ইরান-রাশিয়াকে সন্দেহ করছে যুক্তরাষ্ট্র

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫২
Shares
৫০ জাহাজে সাইবার হামলা, ইরান-রাশিয়াকে সন্দেহ করছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন স্থানে জ্বালানি ও রাসায়নিক পণ্যবাহী কয়েক ডজন জাহাজে সাইবার হামলার ঘটনায় ইরানের সম্ভাব্য সম্পৃক্ততা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বাইরেও সাইবার হামলা ও মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার মাধ্যমে তেহরান যুদ্ধের পরিধি বাড়াচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ওয়াশিংটনে।

সোমবার (২৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে প্রতিবেদনে বলা হয়, তেল, তরলীকৃত পেট্রোলিয়াম, রাসায়নিক পণ্য এবং অন্যান্য বিস্ফোরক পদার্থ বহনকারী প্রায় ৫০টি জাহাজ সাইবার হামলার শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাইবার হামলার পাশাপাশি কয়েকটি জাহাজে বোমা হামলার হুমকিও দেওয়া হয়েছে। এসব হুমকিতে জাহাজগুলো বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

মার্কিন কর্তৃপক্ষ এসব হামলার ঘটনায় ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করছে। তবে রাশিয়ার সম্ভাব্য সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে।

এসব হামলার পেছনে ইরান কিংবা রাশিয়ার সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হয়নি।