...|...|...

খেলা

৪৮ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়লেন ইমরান তাহির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৩৫ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৫
Shares
৪৮ বছর বয়সে  বিশ্বরেকর্ড গড়লেন ইমরান তাহির

ছবি: সংগৃহীত

বয়স ৪৮ ছুঁইছুঁই। সমসাময়িক প্রায় সব ক্রিকেটারই খেলা ছেড়ে কোচিং কিংবা ধারাভাষ্যে ব্যস্ত। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক লেগ স্পিনার ইমরান তাহির চলছেন সম্পূর্ণ ভিন্ন পথে। এই বয়সেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বল হাতে গড়েছেন নতুন বিশ্বরেকর্ড।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক তাহির সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে বল হাতে তাণ্ডব চালিয়েছেন। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তুলে নেন ৫টি উইকেট। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এক ইনিংসে ৫ উইকেট (ফাইফার) নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। ৪৭ বছর ১৬৬ দিন বয়সে এই কীর্তি গড়লেন এই প্রোটিয়া স্পিনার।

মজার বিষয় হলো, সবচেয়ে বেশি বয়সে টি-টোয়েন্টিতে ফাইফার নেওয়া শীর্ষ ৫ ক্রিকেটারের তালিকায় তিনবারই রয়েছে তাহিরের নাম। তালিকার প্রথম, তৃতীয় ও পঞ্চম স্থানটি তার দখলে।

তালিকায় দুই নম্বরে রয়েছেন কুক আইল্যান্ডসের তোমাকানুতে রিতায়া (৪৬ বছর ২৯৯ দিন) এবং চার নম্বরে আছেন বুলগেরিয়ার প্রকাশ মিশ্রা (৪৪ বছর ৩২৩ দিন)।

অধিনায়কের রেকর্ড গড়া দিনে সেন্ট লুসিয়া কিংসকে ৪ উইকেটে হারিয়েছে গায়ানা। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তাহিরের দল। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফেলকনস।