...|...|...

বিশ্ব

৪০ দিন পর ইরানের খামেনি বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩৪
Shares
৪০ দিন পর ইরানের খামেনি বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

ছবি: সংগৃহীত

চল্লিশ দিন ধরে চলা যুদ্ধের কারণে স্থগিত থাকার পর ইরানের তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবি এই তথ্য জানিয়েছে।

আইআরআইবি-র তথ্য অনুযায়ী, ইরাকের নাজাফ বিমানবন্দর থেকে ছেড়ে আসা ইরাকি এয়ারওয়েজ-এর একটি বিমান দিয়ে বৃহস্পতিবার প্রথম আন্তর্জাতিক ফ্লাইটটি সেখানে অবতরণ করে।

আল জাজিরা জানিয়েছে, এই রুটে এখন থেকে উভয় দিকেই নিয়মিত বিমান চলাচল করবে।