...|...|...

জাতীয়

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক, সমাধান যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, রাত ১০:২০
Shares
৩৫ হাজার নাগরিকের এনআইডি লক, সমাধান যেভাবে

ছবি: সংগৃহীত

সফটওয়্যার জটিলতার কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে। আঙুলের ছাপের মান কমে যাওয়া এবং অন্য ব্যক্তির আঙুলের ছাপের সাথে মিলে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব এনআইডি লক হয়েছে। এ সমস্যা সমাধানে সফটওয়্যার উন্নয়নের কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, আঙুলের ছাপের গুণগত মান কমে যাওয়া কিংবা অন্য ব্যক্তির আঙুলের ছাপের সাথে মিলে যাওয়ার মতো কারণে অনেক নাগরিকের এনআইডি লক হয়ে আছে। এসব জটিলতা দূর করতে প্রয়োজনীয় সফটওয়্যার উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমাদের কাছে যারা জানাচ্ছে তাদেরটা আনলক করে দিচ্ছি।’