...|...|...

জাতীয়

দীর্ঘ ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেধে দেওয়া হয়েছিল: তথ্যমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, সকাল ১১:০০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:১৪
Shares
দীর্ঘ ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেধে দেওয়া হয়েছিল: তথ্যমন্ত্রী

নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেধে দেওয়া হয়েছিল, তবে জুলাই গণঅভ্যুত্থানের সংবাদমাধ্যমে খাটো করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

রবিবার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিগত বছর বিভাগে নৈতিক অবক্ষয় করা হয়েছে, তা থেকে উঠে আসতে সময় লাগবে। তিনি বলেন, দেশকে নতুন দিকে নিয়ে যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

এসময় সংবাদমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ উল্লেখ করে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যাশা করেন তথ্যমন্ত্রী।