...|...|...

সারাদেশ

তারেক রহমানকে ক্ষমতায় বসানোর জন্য গণঅভ্যুত্থান হয়নি: জাবের

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৫৪
Shares
তারেক রহমানকে ক্ষমতায় বসানোর জন্য গণঅভ্যুত্থান হয়নি: জাবের

বক্তব্য রাখছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। ছবি: টাইমস টুডে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান তারেক রহমানকে ক্ষমতায় বসানোর জন্য হয়নি। দীর্ঘ সময়ে স্বৈরশাসকের গুম, খুন, নির্যাতন ও হত্যাকাণ্ড এবং বাংলাদেশের স্বাধীনতাকে দিল্লির কাছে বিপন্ন করার পরিস্থিতি থেকে মুক্তির জন্য গণঅভ্যুত্থান হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে গাইবান্ধা পৌর পার্কে জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভে ‘মার্চ ফর ইনসাফ’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কেউ যদি নতুন করে হাসিনা হতে চায়, নতুন করে তার ফ্যাসিবাদী বাংলাদেশে কায়েম করতে চায় তাহলে তাকে দিল্লির টিকিট কেটে রাখতে হবে। বাংলাদেশে বসে নতুন করে কাউকে আর আমরা খুনি হাসিনা হতে দেব না। সেই সাথে ওসমান হাদীর খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

এর আগে, জুমার নামাজ শেষে গাইবান্ধা বড় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়। এতে ইনকিলাব মঞ্চের কর্মী-সমর্থক, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীসহ অনেকে অংশ নেন।