...|...|...

বিশ্ব

হাসিনাকে প্রত্যর্পণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২৮
Shares
হাসিনাকে প্রত্যর্পণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার

শেখ হাসিনা। ফাইল ছবি

ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ না করলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে ঢাকা—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তান সফরে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বিবিসি উর্দুর বরাতে বলা হয়েছে, ছয় দিনের সফরে পাকিস্তানে অবস্থান করছেন হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে সাংবাদিকদের তিনি বলেন, ভারত প্রত্যর্পণের অনুরোধ মানতে অস্বীকৃতি জানালে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতে যাবে। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন শেখ হাসিনা। তবে তার এই ঘোষণার সমালোচনা করেছে বর্তমান সরকার। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার গ্রহণযোগ্য পথ হবে আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ।

হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত তার কর্মীদের উজ্জীবিত রাখার জন্য। তার ভাষ্য, শেখ হাসিনা বাস্তবে বাংলাদেশে ফিরবেন না।

১৯৭১ নিয়ে মন্তব্য

ইসলামাবাদে বক্তব্যে বাংলাদেশের স্পিকার দাবি করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারত বাঙালিদের সহায়তা করেনি; বরং পাকিস্তানকে দুর্বল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

বিবিসি উর্দুর বরাতে হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ কার্যত একটি প্রতিবেশী দেশের ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল এবং এতে দেশের মানুষ ব্যাপক দুর্ভোগের শিকার হয়েছে।

কাশ্মীর ইস্যুতেও কথা বলেন তিনি। তার মতে, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত।