...|...|...

বিশ্ব

হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে ৪ ট্যাঙ্কারে আগুন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৯
Shares
হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে ৪ ট্যাঙ্কারে আগুন

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীর দক্ষিণে নৌ-মাইনের বিস্ফোরণে চারটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ ঘটনায় আরও দুটি জাহাজ আটক করার কথাও জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীর দক্ষিণে নিষিদ্ধ ঘোষিত একটি নৌপথ দিয়ে যাওয়ার সময় চারটি ‘অবৈধ তেলবাহী ট্যাঙ্কার’ নৌ-মাইনের সংস্পর্শে আসে। এতে জাহাজগুলোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ট্যাঙ্কারগুলোর পরিচয়, পতাকাবাহী দেশ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত জানায়নি আইআরজিসি।

এদিকে, যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ (এমকিউ-নাইন) ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় হরমুজ প্রণালীর আকাশে তাদের অ্যারোস্পেস ফোর্সের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করে।

এর আগে গত ৩০ অক্টোবরও হরমুজ প্রণালীতে একাধিক তেলবাহী ট্যাঙ্কারে মাইন বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দাবি করেছিল আইআরজিসি।