যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার থেকে সিনেটর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস পাপাস। তিনিই দেশটির সিনেটে নির্বাচিত প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ।
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ই. সুনুনুকে পরাজিত করেন পাপাস। আগামী জানুয়ারিতে সিনেটর হিসেবে শপথ নেবেন তিনি।
এর আগে ২০১২ সালে উইসকনসিনের সিনেটর ট্যামি বাল্ডউইন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত প্রথম প্রকাশ্যে সমকামী ব্যক্তি হিসেবে ইতিহাস গড়েন। তবে তিনি নারী।
নিউ হ্যাম্পশায়ারে নিজের জয়ের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে পাপাস বলেন, রাজ্যের ভোটারদের স্বার্থে তিনি লড়াই করতে প্রস্তুত।


