যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি ও বিরোধী ডেমোক্রেটিক পার্টির মধ্যে চলছে আসন জয়ের প্রতিদ্বন্দ্বিতা। সর্বশেষ ফলাফলে সিনেটে রিপাবলিকানদের চেয়ে ৯টি আসনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। প্রতিনিধি পরিষদেও এগিয়ে রয়েছে দলটি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, প্রকাশিত ফলাফলে সিনেটে ডেমোক্র্যাটরা ৪৬টি আসনে জয় পেয়েছেন। বিপরীতে রিপাবলিকানরা পেয়েছেন ৩৭টি আসন। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৫১টি আসন।
অন্যদিকে, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ১২৯টি এবং রিপাবলিকানরা ৭২টি আসনে জয় পেয়েছেন। এই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন।


