যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সঙ্গে বিরোধী ডেমোক্র্যাটদের প্রতিদ্বন্দ্বিতা চলছে। সর্বশেষ ফলাফলে সিনেটে ট্রাম্পবিরোধী ডেমোক্র্যাটরা ১০ আসনে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, প্রতিনিধি পরিষদেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, প্রকাশিত ফলাফল অনুযায়ী, সিনেটে ডেমোক্র্যাটরা ৪৫টি আসনে জয় পেয়েছেন। বিপরীতে রিপাবলিকানরা পেয়েছেন ৩৫টি আসন। এ ছাড়া ডেমোক্র্যাটরা ৭টি এবং রিপাবলিকানরা ৮টি আসনে এগিয়ে রয়েছেন। এখনো ৪টি আসনের ফলাফল ঘোষণা বাকি। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৫১টি আসন।
অন্যদিকে, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ৮০টি এবং রিপাবলিকানরা ৪০টি আসনে জয় পেয়েছেন। এ ছাড়া ডেমোক্র্যাটরা ১১৯টি এবং রিপাবলিকানরা ৮১টি আসনে এগিয়ে রয়েছেন। এখনো ১১৮টি আসনের ফলাফল ঘোষণা বাকি। এই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন।


