...|...|...

বিশ্ব

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে তেহরানের নতুন প্রস্তাব, জবাবের অপেক্ষায় ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:০৬ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৫৪
Shares
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে তেহরানের নতুন প্রস্তাব, জবাবের অপেক্ষায় ইরান

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে দেওয়া প্রস্তাবের ওপর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক সাড়া পাওয়ার আশা করছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ তথ্য জানিয়েছেন।

মেহর বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আরাঘচি জানান, ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে কয়েকটি শর্তের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী খুলে দিতে হলে এসব শর্ত পূরণ করতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি কোনো চুক্তি বা শান্তিপূর্ণ সমাধানের কথা বলে থাকে, তাহলে ইরানই সেই সমাধানের পথ দেখিয়েছে।

এর আগে সোমবার কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন আরাঘচি। তিনি জানান, ইরান নিজেদের প্রস্তাব তুলে ধরার পর এ বিষয়ে আলোচনা আরও গুরুত্ব পেয়েছে।

সোমবার রাতে আরাঘচি বলেন, কাতারের মধ্যস্থতাকারীরা কিছু প্রস্তাব ও ধারণা নিয়ে আলোচনা করেছেন। তারা বিষয়গুলো আবার যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরবেন। এরপর ওয়াশিংটনের সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া তেহরানকে জানানো হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো জবাব এলে কাতারের পক্ষ থেকে তা ইরানকে জানানো হবে এবং এরপর তেহরান পরবর্তী সিদ্ধান্ত নেবে।

তিনি জানান, বর্তমানে ইরানের প্রধান মনোযোগ হরমুজ প্রণালীকে ঘিরেই। তবে এটি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি নির্দিষ্ট কিছু শর্ত পূরণের ওপর নির্ভর করছে, যা অপর পক্ষকে জানানো হয়েছে।