...|...|...

বিশ্ব

হরমুজে যুক্তরাষ্ট্রের ৫৮টি ড্রোন ধ্বংস করল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:০৯
Shares
হরমুজে যুক্তরাষ্ট্রের ৫৮টি ড্রোন ধ্বংস করল ইরান

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীর আকাশে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

আইআরজিসির দাবি, তাদের অ্যারোস্পেস ফোর্স পরিচালিত নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি প্রথমে শনাক্ত করা হয়। পরে সেটিকে লক্ষ্য করে আঘাত হানলে ড্রোনটি ভূপাতিত হয়।

ইরানি বাহিনী আরও দাবি করেছে, সর্বশেষ এই ঘটনার মধ্য দিয়ে তাদের হাতে ভূপাতিত যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোনের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮টিতে।

তবে ইরানের এই দাবি সম্পর্কে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।