...|...|...

বিশ্ব

হরমুজে মার্কিন ‘সাবমেরিন’ আটকের ইরানি দাবি উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:০৩
Shares
হরমুজে মার্কিন ‘সাবমেরিন’ আটকের ইরানি দাবি উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে নজরদারির সময় যুক্তরাষ্ট্রের একটি ‘অত্যাধুনিক’ ডুবোযান আটকের ইরানি দাবিকে প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক বাহিনী। ইউএস সেন্টকম বলেছে, তাদের সব অপারেশনাল ড্রোনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রয়েছে। 

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স আল-জাজিরাকে বলেন, আইআরজিসির দাবি “স্পষ্টতই মরিয়া পদক্ষেপ” এবং এতে বাস্তবতার প্রতিফলন নেই। 

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছিল, তারা হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি ‘রেমাস ৬০০’ নামের উন্নত ডুবোযান আটক করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, যানটি থেকে তথ্য উদ্ধারের জন্য সেটি বর্তমানে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রয়েছে।