...|...|...

অর্থনীতি

স্বর্ণের দামে বড় পতন, ভরি নামল ২ লাখের নিচে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, রাত ১১:৪৭ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬, রাত ১১:৫২
Shares
স্বর্ণের দামে বড় পতন, ভরি নামল ২ লাখের নিচে

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের পতন হয়েছে। একদিনের ব্যবধানে প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। অর্থাৎ, দীর্ঘ সময় পর ২২ ক্যারেটের স্বর্ণের দাম আবারও ২ লাখ টাকার নিচে নেমেছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানায় বাজুস। রবিবার (২২ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের তথ্য অনুযায়ী, এ নিয়ে টানা নয় দফায় স্বর্ণের দাম কমানো হলো। এই সময়ে প্রতি ভরিতে মোট ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে মূল্যবান এই ধাতুর দাম।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) সকালে একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছিল বাজুস। সেদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকায়। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।