...|...|...

বিশ্ব

সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৫০ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২৭
Shares
সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

সৌদি আরব ও ইয়েমেনের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দেশটিতে ভ্রমণের বিষয়ে সতর্কতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ট্রাভেল অ্যাডভাইজরি ‘লেভেল ৩’-এ উন্নীত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, সৌদি আরবে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা বা ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানানোর ঝুঁকি রয়েছে।

এ ছাড়া সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রমসংক্রান্ত স্থানীয় আইন নিয়েও নাগরিকদের সতর্ক করেছে ওয়াশিংটন।

সতর্কবার্তায় বলা হয়েছে, সৌদি আরবের কিছু এলাকায় ঝুঁকির মাত্রা তুলনামূলক বেশি।

অন্যদিকে, সৌদি আরবের প্রতিবেশী দেশ ইয়েমেনে ভ্রমণের বিষয়ে মার্কিন নাগরিকদের জন্য ‘লেভেল ৪’ বা ‘ভ্রমণ না করার’ সতর্কতা এখনো বহাল রেখেছে যুক্তরাষ্ট্র।