...|...|...

বিশ্ব

সৌদি আরবের বিমানবন্দর-তেল স্থাপনায় হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ভোর রাত ৪:২৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ভোর রাত ৫:০৩
Shares
সৌদি আরবের বিমানবন্দর-তেল স্থাপনায় হামলা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক সদর দপ্তর লক্ষ্য করে ছয়টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

শুক্রবার (৩০ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরা বললে, হুথি মুখপাত্র ইয়াহইয়া সারি এক বিবৃতিতে জানান, এসব অভিযানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে রাস তানুরা তেল শোধনাগার, আবকাইকে অবস্থিত সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর।

এ ছাড়া দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, রাবিঘ তেল শোধনাগার এবং নাজরান অঞ্চলে সৌদি বাহিনীর একটি সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেন তিনি।

হুথি মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, কয়েকটি স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্য লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়।

তবে হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য জানা যায়নি।