ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ৯৮২টি লক্ষ্যভেদী অভিযান চালানোর দাবি করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের সামরিক বাহিনী। এসব অভিযানে ৩২৪ জন হুথি কমান্ডার ও যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে সরকারি বাহিনী।
এক বিবৃতিতে ইয়েমেনি সামরিক বাহিনী জানায়, হুথিদের শক্তিশালীকরণ ইউনিট, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, মাঠপর্যায়ের কমান্ডার, স্নাইপারদের অবস্থান এবং সরবরাহ লাইন লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে হুথিদের ১০৮টি যানবাহন, বিভিন্ন সামরিক সরঞ্জাম এবং মাঝারি থেকে ভারী অস্ত্র ধ্বংস বা অকেজো করে দেওয়া হয়েছে।
এদিকে, ইয়েমেনের তাইজ অঞ্চলে হুথি বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে সরকারি ও মিত্র বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী।
তবে এসব হামলায় হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য পাওয়া যায়নি।


