সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি পৃথক হামলায় তিনজন সৌদি নাগরিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঘটে যাওয়া এই হামলায় বিভিন্ন জাতীয়তার আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের আঘাতের মাত্রা হালকা থেকে গুরুতর ধরনের এবং তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আল জাজিরার বরাতে, সৌদি বিমান পরিবহন কর্তৃপক্ষ জানায়, প্রথম হামলাটি বিমানবন্দরের বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয় এবং দ্বিতীয় হামলাটি ঘটে একটি সৌদি এয়ারলাইন্সের বিমানের ওপর।
এই হামলার পর বিমানবন্দরটির ফ্লাইট পরিচালনা কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। তবে আশা করা হচ্ছে যে, পরবর্তীতে বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
উল্লেখ্য, এ নিয়ে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় দফার হামলার শিকার হলো।


