...|...|...

বিশ্ব

সৌদিতে ৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল হুথি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৯
Shares
সৌদিতে ৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল হুথি

ছবি: সংগৃহীত

সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথিদের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করে প্রতিহত করেছে।

জোটের দাবি, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে এগোচ্ছিল।

এ নিয়ে একই সকালে দ্বিতীয়বারের মতো ওই এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করল সৌদি নেতৃত্বাধীন জোট।