সৌদি আরবের পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতিবিরোধী সৌদি-সমর্থিত জোট। এ নিয়ে তিন ঘণ্টার মধ্যে ওই অঞ্চলে তৃতীয় ড্রোন ধ্বংসের দাবি করল জোটটি।
রবিবার (১৫ নভেম্বর) সৌদি-সমর্থিত জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি জানান, জোটের বাহিনী সৌদি আরবের পূর্বাঞ্চলে প্রবেশ করা আরেকটি ড্রোন শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করেছে। খবর আল-জাজিরার।
তার দাবি, গত তিন ঘণ্টায় একই অঞ্চলে মোট তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এ ছাড়া রিয়াদের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি-সমর্থিত জোট।
জোটটি ইয়েমেনের হুতি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে।


