সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটিতে বসবাসরত ও ভ্রমণকারী মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের মিশন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত এই নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়েছে, হুথিরা বেসামরিক বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত্রুতা চালিয়ে যাচ্ছে এবং বর্তমান সামরিক সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। মার্কিন নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হওয়া এবং যাতায়াতে বিঘ্ন ঘটার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ভ্রমণের আগে সরাসরি বিমান সংস্থা ও বিমানবন্দরের সাথে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করে নেওয়ার সুপারিশ করা হয়েছে।
সতর্কবার্তায় আরও জানানো হয়েছে যে, মার্কিন নাগরিকদের জন্য নিয়মিত এবং জরুরি কনস্যুলার সেবাগুলো যথারীতি চালু রয়েছে।


