ইয়েমেনের হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কার মধ্যে গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে মোট আটবার জনসাধারণের জন্য জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
শনিবার (২১ নভেম্বর) আল-জাজিরার হিসাবে, শুক্রবার সৌদি সময় সকাল সাড়ে ৭টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব সতর্কতা জারি করা হয়।
সিভিল ডিফেন্স সতর্কতাগুলোকে ‘সতর্কতামূলক’ বা ‘প্রতিরোধমূলক’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। প্রতিবারই কর্তৃপক্ষ ‘বিপদ কেটে গেছে’ নিশ্চিত হওয়ার কয়েক মিনিটের মধ্যে সতর্কতা তুলে নেয়।
এই সময়ের মধ্যে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, রিয়াদের দিকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। একই সাথে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া একটি ড্রোনও ভূপাতিত করার কথা জানিয়েছে জোট।
আল-জাজিরার পর্যবেক্ষণ অনুযায়ী, ২৪ ঘণ্টায় জারি করা আটটি সতর্কতার মধ্যে—
· জাজান প্রদেশে দুবার
· নাজরান প্রদেশে দুবার
· খামিস মুশাইত গভর্নরেটে একবার
· রিয়াদ শহরে দুবার
· সুলাইল গভর্নরেটে একবার
জরুরি সতর্কতা জারি করা হয়।


