...|...|...

সারাদেশ

সীতাকুণ্ডে বিএনপি কর্মী বাপ্পি হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ৬

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, দুপুর ২:২৯
Shares
সীতাকুণ্ডে বিএনপি কর্মী বাপ্পি হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ৬

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদলকর্মী তারেক হোসেন বাপ্পি (২৬) হত্যা এবং তাফসির আলম শাওন (২২) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত মূল আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি)।

পুলিশ জানায়, শনিবার (১৭ অক্টোবর) রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নিহত তারেক হোসেন বাপ্পীর সাথে প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেন ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। অভিযুক্তদের অবৈধ কর্মকাণ্ডে বাধা দেওয়ায় এবং স্থানীয়ভাবে প্রতিবাদ করায় পূর্বশত্রুতার জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় স্থানীয় যুবদল নেতা সাদ্দামের অফিসের সামনে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে বাপ্পি ঘটনাস্থলেই নিহত হন এবং শাওন গুরুতর আহত হন। আহত শাওন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এলাকায় বালু ব্যবসা এবং রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়। ঘটনার পর পুলিশ বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মূল আসামিসহ ছয়জনকে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বাকি জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।