...|...|...

রাজনীতি

বিগত আ. লীগ সরকার ভোট চুরি করেছে, বিএনপি ফলাফল: হাসনাত

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, দুপুর ১:২৪ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, দুপুর ২:০৭
Shares
বিগত আ. লীগ সরকার ভোট চুরি করেছে, বিএনপি ফলাফল: হাসনাত

ছবি: সংগৃহীত

সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার ভোট চুরি করেছে, আর বিএনপি নির্বাচনের ফলাফল চুরি করেছে। নির্বাচনের পর তারা অর্ধেক ফল মেনে নিয়েছে আর অর্ধেক মানেনি। যে অর্ধেকে বিরোধীরা জিতেছে তা তারা মানতে পারেনি।’

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন,  ‘যারা স্বাস্থ্য সংস্কারের দায়িত্বে তারা চিকিৎসা নেয় বিদেশে। যারা শিক্ষাখাতকে সংস্কার করতে চায় তাদের ছেলেমেয়েরা পড়ে বিদেশে।’