...|...|...

রাজশাহী

সিরাজগঞ্জে হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করছে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, বিকেল ৫:১৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৩৮
Shares
সিরাজগঞ্জে হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করছে পুলিশ

সিরাজগঞ্জে জেলা পুলিশের সাইবার ইউনিট ও থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করা ৫৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সাইবার ইউনিট এবং বিভিন্ন থানা পুলিশের সহযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে এসব হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। তারা পুলিশের এ কার্যক্রমকে সাধারণ মানুষের জন্য একটি ইতিবাচক ও জনবান্ধব উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল মো. নাজরান রউফ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা এবং সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারানো সম্পদ উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো প্রয়োজনে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।