পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই স্লোগানকে সামনে রেখে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. টিপু সুলতানের ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ২০২৬ বেলা ১২টায় এই "বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬" অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিটি সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসের ছাত্রী হলে অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বানের স সংহতি প্রকাশ করে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মূল উদ্দেশ্য পরিবেশ রক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা জোরদার করা।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ ডক্টর ছদরুউদ্দিন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত কর্মসূচির উদ্যোক্তা টিপু সুলতান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষ রোপনের ঘটনার আলোকে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যাতে বৃক্ষ রোপনের উদ্বুদ্ধ হয় সেজন্য এই আয়োজন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা যেমন জাতির মেরুদন্ড গাছ তেমন পরিবেশের প্রাণ।’
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ বলেন, ‘একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সরকারি তিতুমীর কলেজে আমরা শিক্ষার পরিবেশের পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছি। জনস্বাস্থ্যের দিকে যেহেতু সরকার নজর দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, এটি তো সাধারণভাবে আমাদের দরকার ছিল। কিন্তু উনি বলাতে এই উদ্যোগটা আমাদের জাতীয় জীবনের সাথে মিশে গেছে। এটাকে আমরা একটা নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি।’
কর্মসূচি শেষে সবাই স্লোগান দেয়, ‘‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।"


