গার্মেন্টস শ্রমিক পরিচয়ে শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিরা পোশাকশ্রমিকের পরিচয় ব্যবহার করে চলমান শ্রমিক আন্দোলনের আড়ালে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, রাজধানীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে ডিএমপির তৎপরতা অব্যাহত থাকবে।


