...|...|...

রাজধানী

পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫৩ | আপডেট: ২ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫৪
Shares
পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর

ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে নির্মিত অস্থায়ী স্থাপনা ও স্টল ভাঙচুর করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মাঠে নেমে এ কর্মসূচি শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয় থেকে আনা দুটি ট্রাক্টর ব্যবহার করা হয়।

শিক্ষার্থীরা জানান, মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, মাঠটি আগে বিশ্ববিদ্যালয়ের নামে ছিল। তাই এটি ফিরিয়ে দিয়ে খেলাধুলা, গবেষণা ও অন্যান্য শিক্ষা কার্যক্রমের জন্য উন্মুক্ত রাখতে হবে।

আন্দোলনকারীরা বলেন, মাঠে কোনো ধরনের বাণিজ্য মেলা বা বাণিজ্যিক আয়োজন করা যাবে না। সেখানে স্থায়ী কিংবা অস্থায়ী কোনো স্থাপনাও নির্মাণ করা যাবে না। কৃষি গবেষণার জন্য মাঠটিতে একটি ইনস্টিটিউট বা গবেষণাকেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।

এ ছাড়া মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল এবং ভবিষ্যতে সেখানে কোনো স্থাপনা নির্মাণ না করার নিশ্চয়তা চান শিক্ষার্থীরা।

শেরেবাংলা নগরের এ মাঠে এশিয়া আন্তর্জাতিক মেলা আয়োজনের জন্য অস্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়েছিল।