...|...|...

রাজধানী

শান্তিনগরে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, রাত ১১:২৫
Shares
শান্তিনগরে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর শান্তিনগর পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা পুলিশ বক্সের সামনে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চলছে।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, কে বা কারা ককটেল ছুড়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।