...|...|...

বিশ্ব

ফ্রান্সজুড়ে বিক্ষোভ

ল্যুভ মিউজিয়াম বন্ধ ঘোষণা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৪৪
Shares
ল্যুভ মিউজিয়াম বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

প্যারিসের বিশ্বখ্যাত ল্যুভ মিউজিয়ামের সামনে চলমান বিক্ষোভের কারণে জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৯ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে যে শিক্ষার্থী বিক্ষোভের কারণে বর্তমানে জাদুঘরটি বন্ধ রয়েছে এবং কর্তৃপক্ষ এর জন্য অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীদের একটি দল—যাদের অনেকের গায়ে ইউনিয়ন বা শ্রমিক সংগঠনের ভেস্ট পরা ছিল—নিরাপত্তা কর্মীদের এড়িয়ে জাদুঘরের আইকনিক পিরামিড আকৃতির মূল প্রবেশদ্বারের সামনে গিয়ে জমায়েত হন।

এদিকে, জাদুঘরে প্রবেশ করতে না পেরে ক্ষুব্ধ পর্যটকরাও এর প্রতিবাদ জানান এবং সেখানে বিক্ষোভকারী শিক্ষার্থীদের মুখোমুখি হন। সামাজিক মাধ্যমের ফুটেজে উভয় পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের চিত্র উঠে এসেছে।