ময়মনসিংহে লাইনচ্যুত ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনকে উদ্ধার করতে যাওয়া রিলিফ ট্রেনের চাকাও লাইনচ্যুত হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে জংশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি সকাল ৮টা ৫৫ মিনিটে ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকায় লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে লাইনচ্যুত ট্রেনটিকে উদ্ধার করতে যাওয়া রিলিফ ট্রেনও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।
ট্রেন দুটিকে দ্রুত উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানান এই সুপারিনটেনডেন্ট।


