...|...|...

খেলা

রোমেরোর চোটে স্বস্তি অ্যাতলেতিকো শিবিরে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, রাত ১০:৪১
Shares
রোমেরোর চোটে স্বস্তি অ্যাতলেতিকো শিবিরে

ক্রিশ্চিয়ান রোমেরো। ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলের জয় পেলেও ক্রিশ্চিয়ান রোমেরোর চোট নিয়ে দুশ্চিন্তায় পড়েছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে পরীক্ষার পর স্বস্তি ফিরেছে দিয়েগো সিমিওনের দলে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডারের চোট গুরুতর নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১০ থেকে ১২ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

শনিবার (১৭ অক্টোবর) এস্পানিওলের বিপক্ষে ম্যাচের ৬৭ মিনিটে কুঁচকির কাছের পেশিতে অস্বস্তি অনুভব করেন রোমেরো। এরপর নিজেই বদলি হওয়ার অনুরোধ জানান তিনি। রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য পরীক্ষায় তার অ্যাডাক্টর পেশিতে হালকা চোট ধরা পড়ে।

এই চোটের কারণে সামনের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে রোমেরোকে পাচ্ছে না অ্যাতলেতিকো। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে জার্মানির ক্লাব স্টুটগার্টের মুখোমুখি হবে সিমিওনের দল। সোমবার জার্মানির উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও দলের সঙ্গে যাচ্ছেন না এই ডিফেন্ডার। আগামী শনিবার লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষেও খেলতে পারবেন না তিনি।

তবে ৩১ অক্টোবর লেভান্তের বিপক্ষে ম্যাচে রোমেরোকে ফেরানোর আশা করছে ক্লাবটি। যদিও তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না অ্যাতলেতিকো। কারণ, সামনে অপেক্ষা করছে আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ৩ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখ এবং ৮ নভেম্বর লা লিগায় বার্সেলোনার মুখোমুখি হবে দলটি।

এসব গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রোমেরোকে পুরোপুরি সুস্থ করে তুলতেই সতর্ক অবস্থান নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।