...|...|...

প্রবাস

রিয়াদে হামলায় নিহত প্রবাসী শাহেদের লাশ দেশে আসছে শুক্রবার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, রাত ৯:৫৭
Shares
রিয়াদে হামলায় নিহত প্রবাসী শাহেদের লাশ দেশে আসছে শুক্রবার

নিহত বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মেদ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মেদের লাশ আগামী শুক্রবার (২৩ অক্টোবর) সকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

শাহেদ বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাসিন্দা। তিনি মো. রফিকুল ইসলামের ছেলে।

দূতাবাস সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর বিকেল ৩টা ১৫ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় শাহেদ আহম্মেদ নিহত হন।

লাশ দেশে পাঠানোর বিষয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৬২ ফ্লাইটে লাশটি জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এদিকে, নিহত শাহেদের পাওনা বাবদ ২৭ হাজার ৩৯৫ সৌদি রিয়াল বাংলাদেশ দূতাবাসের হিসাবে জমা দিয়েছে তার নিয়োগকারী প্রতিষ্ঠান। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।

দূতাবাস সূত্রে আরও জানা গেছে, বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট হিসেবে জমা হওয়া এ অর্থ শিগগিরই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে শাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।