...|...|...

বিশ্ব

রাশিয়ায় মাছ ধরার জাহাজে আগুন, ২৫ নাবিক উদ্ধার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০৮
Shares
রাশিয়ায় মাছ ধরার জাহাজে আগুন, ২৫ নাবিক উদ্ধার

ছবি: এআই

রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপের উপকূলবর্তী সমুদ্রে আগুন ধরে যাওয়া একটি মাছ ধরার জাহাজ থেকে ২৫ জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্য একটি জাহাজের সহায়তায় তাদের নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় জরুরি পরিষেবা বিভাগের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

রুশ বার্তা সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার শিকার ‘ত্রিম্ফ’ নামের ওই জাহাজে লাগা আগুনে অন্তত সাতজন নাবিক আহত হয়েছেন। তবে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে দলটিকে পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি বন্দরে নিরাপদে নিয়ে আসা হয়েছে।