...|...|...

ক্যাম্পাস

রাবিপ্রবি ছাত্রদল ‘হিজড়া ইউনিট’: রাবির বহিষ্কৃত নেতা

রাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:২১
Shares
রাবিপ্রবি ছাত্রদল ‘হিজড়া ইউনিট’: রাবির বহিষ্কৃত নেতা

ছাত্রদল নেতার পোস্ট।

‘সুশীল রাজনীতি দিয়ে কোনোদিন রাবি ক্যাম্পাসে ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। কোনো সাহসী ছেলে-মেয়ে আর এই সংগঠন করতে আসবে না’-এমন মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের বহিষ্কৃত নেতা আহসান হাবিব।

মঙ্গলবার (৬ অক্টোবর) একটি নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের ফেসবুক পোস্ট শেয়ার করে নিজের টাইমলাইনে এ মন্তব্য করেন তিনি। একই পোস্টে ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ বলেও আখ্যায়িত করেন আহসান হাবিব।

আহসান হাবিবের ওই পোস্ট শেয়ার করে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ইউনুস ইয়ামিনও ‘রাবিপ্রবিও হিজড়া ইউনিটে পরিণত’ লিখে পোস্ট দেন।

শেয়ার করা পোস্টে আহসান হাবিব লেখেন, বহিষ্কারের হ্যাট্রিক ট্রফি দিলেন? শিবিরের ক্যান্টনমেন্টে আজ থেকে রাবি ছাত্রদল হিজড়া ইউনিটে পরিণত হলো।

উল্লেখ্য, গত ২১ জুলাই দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলীয় কাজে নিষ্ক্রিয়তার অভিযোগে ইউনুস ইয়ামিনকে শোকজ করে রাবিপ্রবি শাখা ছাত্রদল। পরে ২৭ জুলাই তাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।