বার্সেলোনার সাথে দীর্ঘমেয়াদি চুক্তিতে আবদ্ধ হলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। কাতালান ক্লাবটির সাথে নতুন করে চার বছরের চুক্তি করেছেন তিনি। ফলে ২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনার জার্সিতে মাঠ মাতাবেন এই তারকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। নতুন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও শারীরিক সক্ষমতা এবং ক্লাব ও কোচের চাহিদা অনুযায়ী খেলার সুযোগ থাকলে বার্সায় থেকে যেতে চান বলে জানিয়েছেন রাফিনিয়া।
২০২২ সালের গ্রীষ্মে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেন রাফিনিয়া। এরপর থেকে দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। চার বছরের পথচলায় নিজের পারফরম্যান্স দিয়ে ক্লাবের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হয়ে উঠেছেন এই ব্রাজিলিয়ান।
চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন রাফিনিয়া। এখন পর্যন্ত ১৩ ম্যাচে তার গোলসংখ্যা ১৯। এর মধ্যে লা লিগায় করেছেন ১৫ গোল, যা দলের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।
বার্সেলোনার হয়ে এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৯৪টি গোল করেছেন রাফিনিয়া। তার হাত ধরে ক্লাবটি তিনটি লা লিগাসহ মোট সাতটি শিরোপা জিতেছে। নতুন চুক্তির মধ্য দিয়ে বার্সেলোনার সাথে তার দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও দৃঢ় হলো।


