...|...|...

খেলা

হাসানের জোড়া আঘাত, হ্যাটট্রিকের আক্ষেপ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫০ | আপডেট: ৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫৩
Shares
হাসানের জোড়া আঘাত, হ্যাটট্রিকের আক্ষেপ

ছবি: সংগৃহীত

নতুন বল হাতে নিয়েই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে জোড়া আঘাত হেনেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। নিজের ওভারের প্রথম দুই বলেই তুলে নিয়েছেন সেঞ্চুরিয়ান আমির জাঙ্গু ও অধিনায়ক রোস্টন চেজের উইকেট। টানা তিন বলে তিন উইকেট পাওয়ার সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত হ্যাটট্রিক হয়নি তার। 

সিলেট টেস্টে দ্বিতীয় দিনে নতুন বল হাতে নিয়ে নিজের প্রথম ওভারেই ভয়ংকর হয়ে ওঠেন হাসান। ওভারের প্রথম বলে জাঙ্গুকে বোল্ড করেন তিনি। পরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন চেজ। পরপর দুই বলে গুরুত্বপূর্ণ দুই ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

এরপর টানা তৃতীয় বলেও উইকেটের আবেদন করেন হাসান। ফিল্ড আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলে দেন জশুয়া বিশপ। রিপ্লেতে দেখা যায়, বলটি ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাডের ওপরের অংশে আঘাত করেছে। ফলে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয় হাসানের।

এর আগে দুর্দান্ত বোলিংয়ে জাঙ্গুর ইনিংসের সমাপ্তি ঘটান তিনি। সেঞ্চুরি করা এই ব্যাটারকে বোল্ড করার পাশাপাশি চেজকেও সাজঘরে ফেরান হাসান। এখন পর্যন্ত তার শিকার চার উইকেট।